রাঙামাটি শহরের রাজবাড়ি জিমনেশিয়াম এলাকায় প্রাইভেট কার’র সাথে মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল আরোহী আব্দুল মোনাফ(৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
নিহত ব্যক্তি রাঙামাটি ফিসারীর কর্মচারী এবং তাঁর বাড়ি শহরের শিমুলতলী এলাকায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙামাটি কোতয়ালী থানার এসআই ক্য লাহ্ চিং জানান, বাড়ি যাওয়ার পথে একটি প্রাইভেট কারের সাথে মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে। প্রাইভেট কারের চালক পালাতক। নিহতের সুরতহালের পরে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
