শহীদ আবদুল আলী একাডেমি স্কুল এন্ড কলেজে ফায়ার সার্ভিসের মহড়া প্রদর্শন করা হয়েছে। শনিবার সকালে স্কুল প্রাঙ্গণে এই মহড়া প্রদর্শন করা হয়। অগ্নিকান্ড ও ভূমিকম্পের সময় কিভাবে জান মাল রক্ষা করা যায় এবং কিভাবে আত্মরক্ষা করা যাবে শিক্ষার্থীদের সামনে দমকল বাহিনীর সদস্যরা তা প্রদর্শন করে দেখান।
এসময় দমকল বাহিনীর সদস্যরা অগ্নিকান্ডের সময় কিভাবে দ্রুত নির্বাপন করা যায় তা প্রদর্শন করেন। একই সাথে ভুমিকম্পের সময় কিভাবে আত্মরক্ষা করবে এবং কেউ যদি আটকা পড়ে তবে কিভাবে উদ্ধার করবে তা প্রদর্শন করেন।
এসময় প্রধান অতিথি ছিলেন এনডিসি সৈয়দ মাহবুবুল আলম। মহড়ার নেতৃত্ব দেন দমকল বাহিনীর উপ-পরিচালক মোঃ দিদারুল আলম। উপস্থিত ছিলেন স্কাউটসের সম্পাদক মোঃ আবছার আলী, শহীদ আবদুল আলী একাডেমির প্রধান শিক্ষক আলহাজ¦ মোঃ নজরুল ইসলাম চৌধুরীসহ স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা।

১ Comment
মহড়ার পাশাপাশি শহরে মাইকিং করে জন সচেতনতা বাড়ানো দরকার