বাঘাইছড়ি পৌরসভার ২০১৭-১৮ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় গৃহীত ৩৯(উনচল্লিশ)টি গ্রুপের প্রকল্প বাস্তবায়নের নিমিত্তে এক কোটি ৭৮লক্ষ টাকার প্রকল্পের কার্যক্রম শুরু করেছেন বাঘাইছড়ি পৌরসভার মেয়র জাফর আলী খান।
নির্বাচিত হওয়ার পর বাঘাইছড়ি পৌরসভার উন্নয়নের প্রথম ধাপে ৩৯টি প্রকল্প তথা ১কোটি ৭৮লক্ষ টাকার প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন বাঘাইছড়ি পৌরসভার মেয়র জাফর আলী খান। তিনি বলেন, অবহেলিত বাঘাইছড়ি পৌরসভার ২২.২৭ বর্গমিটারে উন্নয়নে কাজ করে যাবো।
বাঘাইছড়ি পৌরসভার ৩নং ওর্য়াডের কাউন্সিলর মোঃ বাহার উদ্দিন সরকার বলেন, আওয়ামিলীগ সরকার ডিজিটাল বাংলাদেশ ও মধ্যম আয়ের দেশ গঠনের লক্ষে বাঘাইছড়ি পৌরসভার উন্নয়নে সকলের সহযোগিতায় প্রথম ধাপের ১কোটি ৭৮লক্ষ টাকার প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হয়েছে।