পার্বত্য শহর রাঙামাটিতে নির্বাচনী পথসভাকে কেন্দ্র করে আওয়ামীলীগ ও বিএনপির কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় ৫ জন আহত হয়েছে। এতে আওয়ামীলীগের ৪জন এবং বিএনপি ৪জন নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি করেছেন সংগঠন দুইটির নেতারা।
রবিবার সন্ধ্যায় শহরের ভেদভেদী বাজারে বিএনপির গণসংযোগ মিছিল চলাকালে বিপরীত দিক থেকে আসা আওয়ামীলীগের একটি মিছিল আসলে দুই মিছিলের মধ্যে ইট-পাটকেল ছোঁড়াছুঁড়ি থেকে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে দুই দলের নেতাকর্মীদের দুইদিকে সরিয়ে দেয় এবং পরিস্থিতি স্বাভাবিক করেন।
ভেদভেদী পুলিশ ফাঁড়ির এসআই আরেফিন জানিয়েছেন, দুই দলের পথসভাকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধাওয়ায় দুই দলের নেতাকর্মীদের দুইদিকে সড়িয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক।
এ ঘটনার পরিপেক্ষিতে আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবি করেন। আওয়ামীলীগ সাধারন সম্পাদক হাজী মুছা মাতব্বর অভিযোগ করেছেন,শান্তিপূর্ণ কর্মসূচীতে হামলা করে ্য বিএনপি সন্ত্রাসী কর্মকান্ডের মাধ্যমে রাঙামাটির শান্তিপূর্ণ পরিবেশকে অশান্ত করার পাঁয়তারা করছে।
অন্যদিকে রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক দীপন তালুকদার দীপু বলেছেন, আওয়ামীলীগ সারাদেশের মতো রাঙামাটিতেও শে^তসন্ত্রাসের মাধ্যমে ভোট ডাকাতির প্রস্তুতিপর্ব সম্পন্ন করছে।
