বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাঙামাটি ইউনিট, যুব রেড ক্রিসেন্ট সহশিক্ষা কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে বাস্তবায়নার্থে- পৌর এলাকার সকল শিক্ষাপ্রতিষ্ঠানের যুব রেড ক্রিসেন্ট দলনেতা/প্রতিনিধিদের নিয়ে এক সমন্বয় সভার আয়োজন করেন। ইউনিট কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন যুব প্রধান রানা দে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- রাঙামাটি রেড ক্রিসেন্ট ইউনিট সেক্রেটারি মাহফুজুর রহমান। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিট কর্মকর্তা মোঃ নুরুল করিম। উপস্থিত ছিলেন ইকোসেক প্রকল্পের ফিল্ড অর্গানাইজার রাসেল বণিক। সভায় পৌরএলাকার ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২৫ জনসহ ৬১ জন যুব রেড ক্রিসেন্ট সদস্য অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে মাহফুজুর রহমান বলেন-যুব রেড ক্রিসেন্টকে যেকোন দুর্যোগ মোকাবেলায় সবসময় মানসিকভাবে প্রস্তুত থাকতে হবেএবং স্থানীয় প্রশাসনকে সর্ব্বোচ্চ সহযোগিতা প্রদানে দৃঢ প্রতিজ্ঞ হতে হবে। তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সহায়তায় ও দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের সাথে নিয়ে এবং ব্যানার, এপ্রোন সম্বলিত সকল কার্যক্রমে যুব সদস্যদের অংশগ্রহণ নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি আসন্ন বর্ষা মৌসুমে যুব রেড ক্রিসেন্ট সদস্যদের প্রস্তুত থাকার আহ্বান জানান এবং ইউনিট হতে সকল ধরনের সহায়তার আশ^াস প্রদান করেন।
ইউনিট কর্মকর্তা মোঃ নুরুল করিম বলেন, পর্যায়ক্রমে রাঙামাটি জেলার প্রত্যেকটি বিদ্যালয়ে ও মহাবিদ্যালয়ে যুব রেড ক্রিসেন্ট দল গঠন করে প্রশিক্ষিত যুব শক্তি গড়ে তোলা হবে, যারা যেকোন জাতীয় দুর্যোগে সরকারের সহযোগী সংগঠন হিসেবে কাজ করতে সমর্থ হবে।
সভায় শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ স্ব-স্ব প্রতিষ্ঠানের মে-ডিসেম্বর ২০১৯ পর্যন্ত কর্ম-পরিকল্পনা প্রণয়ন করেন।(বিজ্ঞপ্তি)
