পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকায় মিশ্র ফল চাষ প্রকল্প ২০১৮-২০১৯ অর্থ বছরের উপকাভোগী কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা শিল্পকলা একাডেমি সম্মেলন কক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়।
মিশ্র ফল চাষ প্রকল্পের উপ-পরিচালক কামরুজ্জামানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য(পরিকল্পনা) ড: প্রকাশ কান্তি চৌধুরী। এতে বিশেষ অতিথি ছিলেন মিশ্র ফল চাষ প্রকল্পের পরিচালক শফিকুল উসলাম।
কর্মশালায় ক্লাস পরিচালনা করেন কৃষি ইনস্টিটিউটের প্রধান প্রশিক্ষক তপন কুমার চাকমা। এই প্রশিক্ষণ কর্মশালায় পার্বত্য এলাকার প্রত্যন্ত অঞ্চলের প্রায় ৭০ প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
