জেলার দীঘিনালায় পাহাড় কাটার অপরাধে সুমন দেবনাথ(৩২) নামে একজনকে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। শুক্রবার বিকালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ উল্লাহ।
পুলিশ জানায়, উপজেলার মেরুং ইউনিয়নের মধ্যবোয়ালখালি এলাকায় পাহাড় কাটার সংবাদ পেয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় একই এলাকার মৃত সচিন্দ্র দেবনাথের ছেলে সুমন দেবনাথকে আটক করে পনের দিনের কারাদন্ড প্রদান করা হয়। সুমন দেবনাথ কর্তনরত পাহাড়ের মালিক এবং তিনিই শ্রমিক দিয়ে পাহাড়টি কাটাচ্ছিলেন। তবে অভিযান আঁচ করতে পেরে শ্রমিকরা পালিয়ে যায়।
দীঘিনালা থানার অফিসার ইনচার্জ উত্তম চন্দ্র দেব ঘটনা নিশ্চিত করে জানান, কারাদন্ডপ্রাপ্ত সুমনকে জেলহাজতে পাঠানো হয়েছে।