রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেরায় প্রাণঘাতী ভাইরাস করোনা মোকাবিলায় সচেতনতা কার্যক্রম অব্যাহত রয়েছে। উপজেলা প্রশাসন,সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে প্রতিনিয়ত মাঠ পর্যায়ে অভিযান চালিয়ে সামাজিক দুরত্ব বজায় রাখার কাজটি করে যাচ্ছে।
নিত্য প্রয়োজনীয় পন্য সরবরাহের দোকান সহ অন্যান দোকান পাট বন্ধ রয়েছে। রাস্তায় বের হওয়া মানুষের সংখ্যা কমে গেছে অনেকটাই। মূল্য তালিকার সাথে মিল রেখে পন্য বিক্রি করার নির্দেশনা দেওয়া হয়েছে। অতিরিক্ত আড্ডা দেওয়ায় চায়ের দোকান বন্ধ করে দেওয়া হয়। মুদি দোকানে ৩ফুট দুরত্ব বজায় রেখে বাজার করার জন্য নির্দেশনা দেওয়া হচ্ছে।
৩০মার্চ সোমবার বেলা ১১ঘটিকার সময় উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসন হতদরিদ্রদের মাধ্যে ত্রাণ বিতরন করা হয়। এর পর করেঙ্গাতলী বাজাবে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে করনীয় ও সচেতনতা তৈরিতে পরামর্শ দেয়া হয়।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান হাবিব জিতু বলেন, জনসাধারন অনেক সচেতন হয়েছে,এটা অব্যাহত রাখতে হবে। সেনাবাহিনী পুলিশ ও ভিডিপিকে সাথে নিয়ে এই সচেতনতার কাজটি করে যাচ্ছি।
