সারা বিশ্ব জুড়ে যে ভাইরাস আতংক সৃষ্টি করেছে তারই হাওয়া পৌঁছে গেছে রাঙামাটির দুর্গম উপজেলা বাঘাইছড়িতেও। তাইতো বাঘাইছড়ি মানুষকে সচেতন করতে এবং এই দুর্যোগ মুহুর্ত্বে বাঘাইছড়িবাসীর পাশে এসে দাঁড়িয়েছে তরুণদের নিয়ে গড়া সমাজিক সংগঠন ‘হৃদয়ে বাঘাইছড়ি’।
সোমবার সকালে করোনা ভাইরাসে জনসচেতনতার জন্য বাঘাইছড়ির চৌমুহনী ও উপজেলা মসজিদ মার্কেটের মুদি,ঔষধের দোকান সহ কাঁচাবাজারে দোকানগুলোতে সামাজিক দুরত্ব বজায় রাখার জন্য রঙ দিয়ে গোল বৃত্ত এঁকে দিলো সামাজিক সংগঠন হৃদয়ে বাঘাইছড়ির স্বেচ্ছাসেবীরা।
সামাজিক দুরত্ব নিশ্চিত করার জন্য সর্বসাধারণকে নির্দেশনা দেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং বাংলাদেশ সরকার। তারই পরিপ্রেক্ষিতে বাঘাইছড়িতে দোকানে যেন মানুষের ভিড় না জমে নির্দৃষ্ট দুরত্বে থেকে পণ্য ক্রয় করেন তাই রঙ দিয়ে গোল বৃত্ত অঙ্গন করে দিয়েছে বলে জানান সংগঠনটির স্বেচ্ছাসেবীরা।
হৃদয়ে বাঘাইছড়ি সংগঠনের বাঘাইছড়ি ইউনিটের সভাপতি মোঃ মামুন উদ্দিনের নেতৃত্বে এবং ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মোঃ রিপন’র সমন্বয়ে এ কমসূর্চিতে অংশনেয় হৃদয়ে বাঘাইছড়ির বিভিন্ন ইউনিটের সদস্যগন। হৃদয়ে বাঘাইছড়ির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সভাপতি মাহমুদুল হাসান সোহাগ জানান, করোনা ভাইরাস প্রতিরোধে বাঘাইছড়ি উপজেলা প্রশাসনের সকল উদ্যোগকে সফলভাবে সম্পন্ন করতে হৃদয়ে বাঘাইছড়ি টীম সর্বদা প্রস্তুত।

