দীঘিনালা প্রতিনিধি
খাগড়াছড়ির দীঘিনালায় পাথর বোঝাই ট্রাক পার হতে গিয়ে মাইনী বেইলী ব্রিজের পাটাতন ভেঙে নদীতে পরেছে। ফলে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
ঘটনাটি আজ সকাল ১০টার দিকে দীঘিনালার জিরো কিলোমিটার থেকে ১কি.মি. সামনে। ব্রিজটি ভেঙে যাওয়ায় দীঘিনালার সাথে বাঘাইছড়ি এবং সাজেকের সড়ক যোগাযোগ আপাতত বিচ্ছিন্ন হযে পরেছে। তবে থানাবাজার সেতু দিয়ে ছোট যান চলাচলে বিকল্প সড়ক থাকলেও বড় যান চলাচল সম্ভব হবেনা।
উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মোহাম্মদ কাশেম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরাফাতুল আলম ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত ব্যাবস্থা গ্রহনের জন্য সড়ক ও জনপথ বিভাগের সাথে যোগাযোগ করছেন বলে জানিয়েছেন।
