ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (গণতান্ত্রিক) পক্ষ থেকে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় দুস্থ ও গরীব শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার সকালে মহালছড়ির ব্রিজপাড়াতে এ কম্বল বিতরণ করা হয়।
এসময় ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর মহালছড়ি উপজেলা ইউনিট পরিচালক ইতু চাকমা ও জনসংহতি সমিতির (এনএম লারমা) খাগড়াছড়ি জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক প্রিয় কুমার চাকমা, মহালছড়ি উপজেলা কমিটির সভাপতি নীল রঞ্জন চাকমা, সহ-সভাপতি সঞ্জীবন চাকমা (সমর), সাধারণ সম্পাদক সন্তোষময় চাকমাসহ স্থানীয় গণ্যমান্য ও ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন।
কম্বল বিতরণ অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে মহালছড়ি ইউনিট পরিচালক ইতু চাকমা বলেন, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে গণতান্ত্রিক ইউপিডিএফের জন্ম হয়। ইউপিডিএফ জন্মলগ্ন থেকেই গণতান্ত্রিক পন্থায় আন্দোলন চালিয়ে যাচ্ছে। প্রসিত গ্রুপের ইউপিডিএফের অন্যায়, অত্যাচার, সন্ত্রাসী কার্যকলাপ গণতান্ত্রিক ইউপিডিএফ কখনোই বরদাশত করবেনা। সাধারণ জনগণকে সাথে নিয়ে যেভাবেই হোক প্রতিহত করবে। এসময় তিনি ইউপিডিএফ-গণতান্ত্রিকের প্রতি আস্থা আহ্বান জানান।
