মহালছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়ি জেলার মহালছড়িতে বিজয়ের সুবর্ণ জয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে বিশাল বিজয় শোভাযাত্রা করেছে মহালছড়ি উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। শনিবার বিকালে মহালছড়ি উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এই শোভাযাত্রাটি।
মহালছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি রতন কুমার শীলের নেতৃত্বে এই বিজয় শোভাযাত্রায় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জসীম উদ্দিন, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি দীপন ধরসহ উপজেলা আওয়ামীলীগের সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
