‘রাঙামাটির বিভিন্ন উপজেলায় ইতোমধ্যে ভিক্ষুকদের পুনর্বাসন করা হয়েছে। তারই ধারাবাহকতায় আজ লংগদু উপজেলার ৫৪জন ভিক্ষুককে পুনর্বাসন সহায়তা প্রদান করা হলো। আজকের পর থেকে লংগদু উপজেলায় আর কেউ ভিক্ষা করবে না। ভিক্ষা বৃত্তি বন্ধে প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ভিক্ষা করলে জেলে যেতে হবে।’ রাঙামাটির লংগদুতে ভিক্ষুক পুনর্বাসন সহায়তা সামগ্রী প্রদান অনুষ্ঠানে একথা বলেন জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ।
অনুষ্ঠানে উপজেলার সাতটি ইউনিয়নের মোট ৫৪ জন ভিক্ষুককে পুনর্বাসনের সহায়তা হিসেবে সেলাই মেশিন, ছাগল ও হাঁস-মুরগী এবং ক্ষুদ্র ব্যবসার জন্য বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়।
শুক্রবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার প্রবীর কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, সেনা কর্মকর্তা ক্যাপ্টেন রেজওয়ান, লংগদু থানার ওসি সৈয়দ মোহাম্মদ নূর, ইউপি চেয়ারম্যান আবু নাছির প্রমূখ।
এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট নুরুল হুদা, ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরীসহ বিভিন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Previous Articleপানছড়ি পিসিপি’র ৮ম সম্মেলন সম্পন্ন
Next Article লংগদু প্রেসক্লাব পরিদর্শনে জেলা প্রশাসক
