খাগড়াছড়ি জেলার পানছড়ি থানা শাখার পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) এর ৮ম সম্মেলন শেষ হয়েছে। জেলার মিলনপুরস্থ রেগা ক্লাবে ২২নভেম্বর, শুক্রবার বেলা ১০টা হতে ২টা পর্যন্ত এই সম্মেলন হয়।
‘পার্বত্য চট্টগ্রাম চুক্তি বিরোধী সকল অপশক্তিকে প্রতিহত করে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে ছাত্র সমাজের বৃহত্তর আন্দোলন গড়ে তুলুন’- পার্বত্য পাহাড়ি ছাত্র সমাজের প্রতি এমন আহবান রেখে এবারের সম্মেলন হয়।
সম্মেলনে সুনয় চাকমা-কে সভাপতি এবং রিমেশ চাকমা-কে সাধারণ সম্পাদক ও অসীম চাকমা-কে সাংগঠনিক সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ, পানছড়ি থানা শাখার সহ-সভাপতি নিশান চাকমার সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) কেন্দ্রীয় কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক ও বাঘাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুদর্শন চাকমা।
আম্বেদকর চাকমা’র সঞ্চালিত এই সম্মেলনে প্রধান বক্তা ছিলেন, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) কেন্দ্রীয় কমিটির যুব বিষয়ক সম্পাদক প্রণব চাকমা।
