রাঙামাটি জেলার বরকল উপজেলার ছোট হরিণা জোন সদরের দায়িত্বপূর্ণ বড়হরিণা মুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিজিবি ছোট হরিণা জোনের পক্ষ থেকে গরীব ও দুস্থদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরন করা হয়েছে।
বিজিবি হরিণা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন মো. এহসানুল হক উপস্থিত থেকে দুস্থ রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করেন। এ সময় এলাকার ৭৪ জন নারী, পুরুষ ও শিশুকে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেন।
এসময় চিকিৎসা সেবা নিতে আসা ধরেশ চাকমা বলেন, এর আগে আমরা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত ছিলাম, কিন্তু বর্তমানে বিজিবি হরিণা জোনের মেডিকেল ক্যাম্পেইন এর মাধ্যমে দুর্গম এলাকায় চিকিৎসা সেবা পৌছে দেওয়া হচ্ছে। তারা এই রকম বিভিন্ন স্থানে মেডিকেল ক্যাম্পেইন করে অসুস্থ্যদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করে যে ভূমিকা রেখেছেন তা অত্যন্ত প্রশংসনীয়।
এ ব্যাপারে বিজিবি হরিণা জোনের কমান্ডার লে. কর্নেল মো. আতিক চৌধুরী, বিএসপি বলেন, দুর্গম এলাকার জনসাধারণ যাতে চিকিৎসা সেবা পায় তাঁর জন্য বিজিবি হরিণা জোন নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। হরিণা জোনের পক্ষ থেকে এই কার্যক্রম অব্যাহত থাকবে।