পার্বত্য অধিকার ফোরামের অঙ্গ ও সহযোগী সংগঠন বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম বাঙালী ছাত্র পরিষদ রাঙামাটি জেলা শাখার র্কাযক্রমকে গতিশীল করার লক্ষ্যে গত বৃহস্পতিবার এক সভা অনুষ্ঠিত হয়েছে। পার্বত্য অধিকার ফোরাম, কেন্দ্রীয় সংসদের উদ্যোগে রাঙামাটির পৌরসভা সংলগ্ন কার্যালয়ে পার্বত্য অধিকার ফোরাম রাঙামাটি জেলার আহ্বায়ক কমিটি, সাবেক বাঙালী ছাত্র নেতৃবৃন্দ ও বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে এই মতবিনিময় এবং সম সাময়িক ঘটনাবলি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন পার্বত্য অধিকার ফোরামের সম্মানিত উপদেষ্টা বেগম নূর জাহান। উক্ত আলোচনা সভায় সকলে পার্বত্য অধিকার ফোরাম এর গঠনতন্ত্র, সাংগঠনিক লক্ষ্য উদ্দেশ্য নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে সকলে এক প্লাটফর্মে এসে জাতীয় স্বার্থের জন্য কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। আলোচনা সভা হতে সর্বসম্মতিক্রমে রাঙামাটি জেলার বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম বাঙালী ছাত্র পরিষদের কর্মকান্ড পরিচালনা ও পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে ১৭ সদস্য বিশিষ্ট একটি জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে মোঃ আহ্বায়ক সাইফুর ইসলাম, যুগ্ম আহ্বায়ক যথাক্রমে মোঃ নাজিম আল হাসান, মোঃ ইউনূছ বাঙ্গালী, মমিনুল ইসলাম, মোঃ বাকি কিল্লাহ, মোঃ জাহিদুল ইসলাম, মোঃ মোস্তাফা কামাল, মিসেস রেখা আক্তার, সদস্য সচিব মোঃ আবদুর রাজ্জাক, সদস্য যথাক্রমে মোঃ নাজমুল ইসলাম, নুরুল আমিন, নাজিম উদ্দীন, নুর মোহাম্মদ, কামরুল হাসান, মিজবাহ উদ্দিন, মামুনুর রশিদ ও হৃদয় দাশকে নির্বাচিত করা হয়।
কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে সকল ছাত্র-ছাত্রীদের সাথে আলোচনা করে একটি পূর্ণাঙ্গ, সর্বনি¤œ ৫১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করবেন। একই সাথে রাঙামাটি সরকারি কলেজের জন্য একটি সর্ব নি¤œ ১১ সদস্য বিশিষ্টি আহ্বায়ক কমিটি গঠন করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়।(বিজ্ঞপ্তি)