মোঃ ইকবাল হোসেন, বরকল
রাঙামাটি জেলার অন্তর্গত বরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়নের বামল্যান্ড গ্রামে বসবাসরত বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী সিকদার মারা গেছেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন)।মঙ্গলবার দুপুর ১২ টায় বামল্যান্ড গ্রামে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন।মৃত্যুকালে মরহুমের বয়স ছিলো ৮২ বছর। মৃত্যুকালে তিনি ৩ ছেলে,১ মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার বাদ আছর জানাজা নামাজ শেষে যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় বামল্যান্ড গোরস্থানে মরহুমকে দাফন করা হয়।
জানাজার আগে বরকল উপজেলা নির্বাহী অফিসার মো. জুয়েল রানার নেতৃত্বে বরকল থানা পুলিশের একটি দল ১৯৭১ সালে ০৯ নং সেক্টর,খুলনা জেলায় মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী সিকদারের মরদেহে গার্ড অব অনার প্রদান করেন। সেই সাথে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় বরকল উপজেলা আওয়ামীলীগ আহবায়ক কমিঠির আহবায়ক ডা. নজরুল ইসলাম ও ৪নং ভূষণছড়া ইউপি চেয়ারম্যান মামুনুর রশীদ মামুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
