খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মংসুইপ্রু চৌধুরী অপু বলেছেন, জিয়া এরশাদ খালেদা; কেউই স্বাধীনতার স্বপক্ষের দল আওয়ামীলীগকে শান্তিতে থাকতে দেয়নি। ২০০১ সালের পর আওয়ামীলীগকে চিরতরে ধংস করার জন্য দমনপীড়ন চালিয়েছে। হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করেছে। তিনি বলেন, জিয়াউর রহমান পেছনের দরজায় ক্ষমতায় এসে কালো আইন জারি করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনীদের রক্ষা করার চক্রান্ত করেছিলেন। বঙ্গবন্ধুর খুনীদের বিদেশে পুনর্বাসন করে পুরস্কৃত করেছিলেন জিয়াউর রহমান। খালেদা জিয়া স্বাধীনতা বিরোধিদের গাড়িতে পতাকা দিয়ে পুনরায় পুরস্কৃত করে প্রমাণ করেছিলেন বিএনপিও এদশেরে স্বাধীনতা সার্বভৌমত্ব চায়না। মংসুইপ্রু চৌধুরী অপু বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে জাতির জনকের খুনের মাস্টারমাইন্ডদের বিচারের আওতায় আনার দাবী জানিয়েছেন।
১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামীলীগ ভাইবোনছড়া ইউনিয়ন শাখার উদ্যোগে আলোচনাসভা ও শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মংসুইপ্রু চৌধুরী অপু।
শুক্রবার সকালে ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত শোকসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামীলীগৈর সভাপতি রতন বিকাশ ত্রিপুরা। আরো বক্ত্য রাখেন খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি সঞ্জিব ত্রিপুরা, সাধারণ সম্পাদক এডভোকেট বিশ^জিৎ রায় দাশ, ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পরিমল ত্রিপুরা, সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু দাউদ, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মংসানু মারমা, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মেমং মারমা প্রমূখ।
এসময় উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুকুল চাকমা, নরোত্তম বৈঞ্চব প্রমূখ উপস্থিত ছিলেন।
Previous Articleশুদ্ধাচার পুরষ্কার পেলেন প্রকৌশলী আরিফ
Next Article পুষ্টি গবেষনা ও জ্ঞানের চর্চা বাড়ানো দরকার
