বান্দরবানে বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এক আইনজীবীর হুমকিতে বিব্রত ও নিরাপত্তাহীনতায় জিডি করেছেন সদর উপজেলা নির্বাহী অফিসার !
মঙ্গলবার সন্ধ্যায় বিএনপি নেতা কাজী মহোতুল হোসেন যত্নের বিরুদ্ধে থানায় জিডি করেন সদর উপজেলা নির্বাহি অফিসার (ইউএনও) নোমান হোসেন প্রিন্স।
পুলিশ ও প্রশাসন সূত্রে জানাগেছে, জমি নিয়ে বিরোধের ঘটনায় স্থানীয় বাসিন্দা ওবায়দুল হক ও আলী আহম্মদ নামে দুইজন, কাজি মহোতুল হোসেন যত্নের বিরুদ্ধে তাদের দখলীয় জায়গায় পাহাড় কেটে জমির রুপ পরিবর্তন করায় জেলা প্রশাসকের কাছে অভিযোগ দেন। জেলা প্রশাসক ইউএনওকে তদন্ত করার নির্দেশ দেয়ার পর তদন্তে প্রমাণ পাওয়ায় গত ২৩ এপ্রিল কাজি মহোতুল হোসেন যত্নের বিরুদ্ধে পাহাড় কাটার অপরাধে অইনগত ব্যবস্থা নেয়ার জন্য পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে প্রতিবেদন পাঠায়।
এর জেরে গত ৩০ এপ্রিল মঙ্গলবার কাজি মহতুল হোসাইন যত্ন ইউএনও কার্যালয়ে গিয়ে খোঁজ-খবর নেন ও মোবাইল ফোনে একাধিকবার ইউএনওকে হুমকি দেন। পাহাড় কাটার ঘটনায় পরিবেশ আদালতে পাঠানো প্রতিবেদন ধামাচাপা দেয়ার জন্য কাজী যত্ন নানাভাবে হুমকি-ধমকি দেয় ইউএনও’র মোবাইল ফোনে।
সদর ইউএনও নোমান হোসেন প্রিন্স জানিয়েছেন, গত ৫ ফেব্রয়ারি ওই জায়গার বিরোধ মীমাংসায় সেখানে গেলে পাহাড় কাটার প্রমাণ পান। পরে পরিবেশ অধিদপ্তরে প্রতিবেদন পাঠালে ইউএনও’র বিরুদ্ধে ক্ষেপে যান যত্ন। নানা ভাবে হুমকি দেয়ায় জিডি করেছেন তিনি।
অভিযুক্ত কাজী মহতুল হোসেন যত্ন বলেন, ইউএনওকে হুমকি দেয়ার বিষয়টি সত্য নয়। আমি শুধু বলেছি আপনি আমার বিরুদ্ধে মিথ্যা রিপোর্ট দিয়েছেন। পাহাড় কাটার সাথে আমি কোনোভাবে সম্পৃক্ত নই এবং আমাকে জরিমানাও করা হয়নি। তাছাড়া যে জায়গা নিয়ে অভিযোগ করা হয়েছে সেটি আমার নয়।’