বিশ্ব বই পড়া দিবস উদযাপন উপলক্ষে বান্দরবানে পাঠ্যভ্যাসের গুরুত্ব বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে বান্দরবান সাঙ্গ উচ্চ বিদ্যালয়ের মিলনায়তেন সাঙ্গ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইমান আলী’র সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,পার্বত্য জেলা পরিষদের সদস্য ফিলিপ ত্রিপুরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান সাঙ্গ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ কামাল পাশাসহ বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা।
এসময় বক্তরা বলেন, বই পড়ার কোন বিকল্প নেই, বই যে কোন জাতির উন্নতির সোপান, আর বই পাঠ অভ্যাসে গুরুত্ব অপরিসীম। পাঠ্য বইয়ের পাশাপাশি সকলকে বাহ্যিক জ্ঞান অর্জনে বেশি বেশি বই পড়ার আহ্বান করেন। আলোচনা সভা শেষে ৬-১০ শ্রেণির পাঁচ শিক্ষার্থীকে সেরা পাঠক সংর্বধনা প্রদান করা হয়।