বান্দরবানে পেশাদার গাড়ী চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে করার লক্ষে প্রশিক্ষন কর্মশালার আয়োজন করা হয়েছে ।
রবিবার সন্ধ্যায় বান্দরবান কমিউনিটি পুলিশিং ফোরাম ট্রাফিক বিভাগের আয়োজনে হিলর্বাড সংলগ্ন বান্দরবান যাত্রী সেবা কেন্দ্রের অডিটোরিয়াম প্রাঙ্গনে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বান্দরবান সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল কুদ্দুছ এর সভাপতিত্বে চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধি মূলক প্রশিক্ষণ কর্মশালার প্রধান অতিথি হিসেবে ্উপস্থিত থেকে কর্মশালার উদ্ধোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার ।
এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, পূর্বাণী মালিকসহ প্রমূখ।
কর্মশালা উদ্ধোধন শেষে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল কুদ্দুসের সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
কর্মশালায় বক্তারা বলেন, একজন গাড়ী চালক অনেক গুলো মানুষের প্রাণ কর্মকর্তা , গাড়ী চালকের হাতে সমস্ত যাত্রীর সাধারনের জান মাল নির্ভর করে। সামন্য একটু অসচেনতনার জন্য ঘটে যেতে পারে অনেক বড় ধরনের বিপদ , তাই চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে এই ধরনের প্রশিক্ষন কর্মশালার আয়োজন করায় পুলিশ প্রশাসন সহ ট্রাফিক বিভাগের সকলকে আন্তরিক অভিন্দন ও সাধুবাদ জানানো হয় ।
