মহামারি করোনার ছোবলে স্থবিরতা নেমে এসেছে সারাবিশ্বে। অঘোষিত লকডাউনে অচলাবস্থা তৈরি হয়েছে বাংলাদেশেও। সংকটের মুখোমুখি পাহাড়ী জনপদ বান্দরবানের পর্যটন শিল্পসহ স্থানীয়দের ব্যবসা বাণিজ্য। কর্মহীন হয়ে পড়েছে এই অঞ্চলের পর্যটন শিল্প এবং ব্যবসা বাণিজ্যের উপর নির্ভরশীল খেটে খাওয়া মানুষেরা। সরকারের বিভিন্ন সংস্থার ত্রাণ সহায়তার পাশাপাশি বান্দরবানে কর্মহীন অসহায় মানুষগুলোর সাহাযার্থে পাশে দাড়িয়েছেন ওরা বিভিন্ন পেশার ৭ যুবক। এ দূর্যোগে চোক্ষু লজ্জায় চাইতে না পেরে খাবারের সংকটে মানবেতর জীবন কাটানো নিন্ম মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারগুলোর ঘরে ঘরে নিত্য প্রয়োজনীয় খাবার সামগ্রীর উপহারের প্যাকেট পৌছে দিচ্ছে। করোনা স্বেচ্ছাসেবক নামে একটি ফেইসবুক প্লাটফর্ম তৈরি করে মানবসেবার কাজগুলো করে যাচ্ছেন ওরা ৭ যুবক।

এরা এডমিনরা হচ্ছেন- আইনজীবী মো: ইকবাল করিম, সাংবাদিক ফরিদুল আলম সুমন, বান্দরবান সরকারি কলেজের প্রভাষক মেহেদী হাসান, সাংবাদিক আলাউদ্দিন শাহরিয়ার, সেচ্ছাসেবক শাহ সাইফুল সনেট, সেচ্চাসেবী সংগঠন সিটিজেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের আহবায়ক মো: আমজাদ হোসেন এবং স্বেচ্ছাসেবক রাজেশ দাস। এদের সঙ্গে সম্পৃক্ত হয়ে মানব সেবায় কাজ করছেন স্বেচ্ছাসেবি সংগঠন বিডিক্লিন এবং সিটিজেন ওয়েলফেয়ার এসোসিয়েশন।
উদ্যোক্তা সমন্বয়ক আইনজীবী মো: ইকবাল করিম বলেন, প্রথমে এডমিনরা নিজেদের সামর্থ্যনুযায়ী অর্থদিয়ে করোনা সেচ্চাসেবক বান্দরবান ফান্ড গঠন করে কার্যক্রম শুরু করেছি। যাত্রা শুরুর পর ফেসবুক গ্রুপের মাধ্যমে ভালোবাসার হাত বদল স্লোগানে সংগ্রহ শুরু করি নগদ অর্থ এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি। আশপাশের সামর্থ্যবান মানুষের সহযোগীতায় আমাদের পরিসর বড় হয়। ইতিমধ্যে আমরা বান্দরবান পৌরসভা এবং সদর উপজেলার ৫শ পরিবারকে ভালোবাসার হাত বদল করে খাদ্য সামগ্রীর উপহার প্যাকেট দিতে সক্ষম হয়েছি। চলমান কাজের মধ্যে ২ হাজারেরও বেশি মানুষকে এ উপহার সামগ্রী ঘরে ঘরে পৌছাতে পারবো। আমাদের সংগ্রহ এবং উপহার সামগ্রী ভালোবাসার হাত বদল কার্যক্রম চালু থাকবে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত।
উদ্যোক্তা সিটিজেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের আহবায়ক মো: আমজাদ হোসেন বলেন, স্বেচ্ছাসেবি সংগঠনের মাধ্যমে করোনা সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছি। আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে সচেতনতামূলক ভিডিও বার্তা প্রকাশ করেছি।
উদ্যোক্তা এডমিন এবং সেচ্ছাসেবকগন খুবই আন্তরিক ভাবে নিরলস কাজ করে যাচ্ছে। নিয়নিত চষে বেড়াচ্ছে এই এলাকা হতে অই এলাকায়, খোঁজ নিচ্ছে কোথায় কার কি প্রয়োজন। আমাদের সঙ্গে সম্পৃক্ত হয়ে কর্মহীন অসহায় মানুষের সাহার্য্যে সামর্থ্যবানদের এগিয়ে আসার আহবান জানাচ্ছি।

