বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তবর্তী রাজাপালং এলাকা থেকে অবিষ্ফোরিত তিনটি স্থল মাইন উদ্ধার করেছে বিজিবি। শনিবার (১১এপ্রিল) দুপুরে ঘুমধুম ইউনিয়নের রেজু-আমতলী লাগোয়া রাজাপালং এলাকা থেকে এই মাইন উদ্ধার করা হয়। এই ঘটনায় আটক করা হয়েছে মো: আমির (১৮) নামে এক যুবককে। সে উখিয়া উপজেলার ডেইলপাড়া গ্রামের মেহের আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, তিনটি অবিষ্ফোরিত মাইনসহ এক যুবক জিরো পয়েন্ট (৩৯নং পিলার) এর দিকে যাওয়ার পথে ঘুমধুম ইউনিয়নের রেজুআমতলী বিওপির সুবেদার রুহুল আমিনের নেতৃত্বে বিজিবির সদস্যরা ওই যুবককে আটক করে। পরে তার কাছ থেকে তিনটি স্থল মাইন উদ্ধার করা হয়।
নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৮নং ওয়ার্ড মেম্বার বাবুল বান্তি চাকমা জানান- রেজু আমতলী এলাকার পশ্চিমে রাজাপালং এলাকা থেকে তিনটি মাইনসহ এক যুবকে আটক করেছে বিজিবি। মাইনগুলো জিরো পয়েন্টে বসানোর জন্য নেওয়া হচ্ছিল বলে এলাকার লোকজনের ধারনা।
এই প্রসঙ্গে কক্সবাজারস্থ ৩৪ বিজিবির অধিনায়ক লে.কর্ণেল আলী হায়দার আজাদ আহমেদ জানান- উখিয়ার রাজাপালং এলাকা থেকে মাইন সদৃশ তিনটি বস্তু উদ্ধার করা হয়েছে। আটক মো: আমির বহনকারী ছিলেন। জিজ্ঞাসাবাদের পর এই ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, ২০১৭সনে বাংলাদেশে রোহিঙ্গা আশ্রয় নেওয়ার পর মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর বিরুদ্ধে আন্তর্জাতিক আইন অমান্য করে জিরো পয়েন্টে মাইন স্থাপনের অভিযোগ উঠে। এই ঘটনায় বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী পতাকা বৈঠকের মাধ্যমে একাধিকবার মিয়ানমারকে প্রতিবাদ জানিয়ে আসছিল। সর্বশেষ গত মাসের ১১তারিখেও ঘুমধুম সীমান্তে দুই দেশের পতাকা বৈঠকে স্থল মাইন স্থাপনের বিষয়ে প্রতিবাদ জানায় বিজিবি।