বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সদস্য জগদীশ কিরণ চাকমা ও স্নেহ কুমার কার্বারি উপজেলা আওয়ামীলীগ থেকে পদত্যাগ করেছেন। নিজেদের পারিবারিক ও বয়োবৃদ্ধ কারণ দেখিয়ে এই সদস্য পদত্যাগ করেছেন। সংবাদকর্মীদের কাছে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তারা এই পদত্যাগের কারণ তুলে ধরেন।
পদত্যাগকৃত জগদীশ কিরণ চাকমা ও ¯েœহ কুমার কার্বারি পৃথক বিবৃতিতে বলেন, পারিবারিক সমস্যা ও বয়োবৃদ্ধের কারণে আওয়ামীলীগ থেকে আমরা পদত্যাগ করছি।
এ ব্যাপারে বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলী হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (সন্তু লারমা) র দল হতে পদত্যাগ করার জন্য আওয়ামীলীগের নেতাকর্মীদের হুমকি দিচ্ছে। এরই কারণে তারা পদত্যাগ করেছে।