বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র বান্দরবান জেলা শাখার ৫৭ নেতাকর্মীকে বেকসুর খালাস দিয়েছে বান্দরবান চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। বৃহস্পতিবার তাদের খালাস দেয়া হয়।
জেলা ছাত্রদলের সভাপতি এম সাবিকুর রহমান জুয়েল জানান, এই মামলায় ৪৫ বার তিনি হাজিরা দিয়েছেন, আদালতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেছেন তিনি, অবশেষে সবাই বেকসুর খালাস পেয়ে আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করেন।
এসময় তিনি আরো বলেন, সরকার আদালতকে প্রভাবিত করে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দিয়ে কারাবন্দী করে রেখেছেন। শীঘ্রই বেগম খালেদা জিয়া মুক্তি পাবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। জাতীয় নির্বাচনে জয়লাভ করে আগামী দিনে বিএনপি সরকার গঠন করে দেশে গণতন্ত্র পুনরায় প্রতিষ্ঠা করবে বলেও মন্তব্য করেন তিনি।