মিরপুরে শক্তিশালী ভারতকে হারিয়ে বাংলাদেশ ২-০ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজ জেতায় রাঙামাটিতে আনন্দ শোভাযাত্রা করেছে ক্রীড়ামোদিরা। বৃহস্পতিবার সকালে রাঙামাটি পৌর প্রাঙ্গণ থেকে একটি মোটর সাইকেল শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় বাংলাদেশের পতাকা হাতে তরুণরা আনন্দ উল্লাস করে। মোটর সাইকেল শোভাযাত্রা শহর প্রদক্ষিণ শেষে ভেদভেদীতে গিয়ে শেষ হয়।
