বান্দরবানের জনপ্রিয় কন্ঠশিল্পী পংকজ দেবনাথ (২৯) আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাত ১টার দিকে তিনি জেলা শহরের বালাঘাটাস্থ নিজ বাসায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন বলে জানিয়েছেন তাঁর পরিবারের সদস্যরা।
পরিবার সূত্রে জানা গেছে, রাতে জেলা শহরের বালাঘাটাস্থ নিজ বাসার ছাদের বিম এর সাথে ফাঁস লাগানো অবস্থায় পরিবারের লোকজন ও বন্ধুরা দেখতে পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নেয়, পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
তার কয়েক জন বন্ধু জানান, তিনি আত্মহত্যার আগে ফাঁসির দড়িতে ঝুলে পড়ছে এমন একটি ছবি তার এক বন্ধুকে ফেসবুক ম্যাসেঞ্জারে পাঠান। আর বিষয়টি এই বন্ধু পংকজের অন্য বন্ধুদের জানালে তারা দ্রুত মোটরসাইকেল যোগে বালাঘাটাস্থ বাসায় যায় এবং তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান, এরপর তাকে দ্রুত চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আসা হয়।
এদিকে জনপ্রিয় কন্ঠশিল্পী পংকজ দেবনাথ এর মৃত্যুর সংবাদ জানাজানি হলে তার বন্ধুমহল ও স্থানীয় শিল্পীদের মাঝে শোকের ছায়া নেমে আসে, সদর হাসপাতালে তাকে এক নজর দেখতে ভিড় করে স্থানীয় বাসিন্দা ও শুভাকাক্সিক্ষরা।
এদিকে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্র্তা মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী জানান, কন্ঠশিল্পী পংকজ দেবনাথ এর মৃত্যুর সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, বেসরকারি টেলিভিশন চ্যানেল এসএ টিভি’র বাংলাদেশি আইডল প্রতিযোগিতায় বান্দরবানের তরুণ এই কন্ঠশিল্পী পংকজ দেবনাথ সেরা ৮ এর মধ্যে ছিল।
