লামা প্রতিনিধি
বান্দরবান জেলার লামা উপজেলায় একটি অবৈধ বন্দুকসহ অংছিং থোয়াই মার্মা (২৫) নামের এক যুবককে আটক করেছে স্থানীয়রা। রোববার দিনগত গভীর রাতে উপজেলার ফাইতং ইউনিয়নের শীবাতলী পাড়া থেকে তাকে আটক করা হয়। আটক অংচিং থোয়াই মার্মা পাশের ফাঁসিয়াখালী ইউনিয়নের অংহ্লারী পাড়ার বাসিন্দা মং থুইহ্লা মার্মার ছেলে।
স্থানীয়রা জানায়, অংছিং থোয়াই মার্মা (২৫) একটি দেশীয় তৈরি এক নলা বন্দুক নিয়ে সোমবার এলাকার লোকজনকে বিভিন্ন হুমকি ও ভয়ভীতি দেখায়। এক পর্যায়ে রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ওই যুবককে আটক করে ফাইতং পুলিশ ক্যাম্পে খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে বন্দুক সহ অংছিং মার্মকে আটক করে থানায় সোপর্দ করেন পুলিশ।
আটকের সত্যতা নিশ্চিত করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী বলেন, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে বেআইনিভাবে অস্ত্র রাখার অপরাধে মামলা হয়েছে।
