রাঙামাটি জেলার কাপ্তাই থানার ওসি নাছির উদ্দিনের মোবাইলে অপরিচিত একজন ব্যক্তি ফোন কল দিয়ে জানায় যে, ওই ব্যক্তি পরিবার নিয়ে খুব কষ্টে দিনাতিপাত করছেন। বাড়িতে দুই মুঠো খাবার ও নেই যে পরিবারের সদস্যদের খাওয়াবেন। বিষয়টি জেনে স্থির থাকতে পারলেন না ওসি।
তৎক্ষনাৎ ছুটে গেলেন সেই ব্যাক্তির ঠিকানায় এবং তাঁর ব্যক্তিগত সহায়তায় তিনি সেই পরিবারকে তুলে দিলেন খাদ্যসামগ্রী।
কাপ্তাই থানার ওসি নাছির উদ্দিন বলেন, ‘এই মানবিক সংকটকালে অনেকে পারিবারিক লজ্জায় ত্রান নিতে আসেন না। তাই অনেকে কল করে আমাদের। আমরা পরিচিত গোপন করে তাদের সহায়তা করি। পুলিশ শুধু যে আইনশৃংখলার কাজ করবে তা নয়, আমরাও মানুষ, মানুষের কষ্ট বেদনা হাহাকার আমাদেরও ছুঁয়ে যায়।’
