পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন(পিকেএসএফ) এর অর্থায়নে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ( আইডিএফ) এর সহায়তায় কাপ্তাই উপজেলার ওয়াগ্গা প্রবীন কর্মসুচীর উদ্যোগে মঙ্গলবার কাপ্তাই এর ১০০ জন গরীব ও দু:স্হদের মাঝে কম্বল বিতরন করা হয়। ওয়াগ্গা প্রবীণ কর্মসুচী কার্যালয়ে প্রধান অতিথি হিসাবে উপস্হিত থেকে প্রবীনদের মাঝে এই শীত বস্ত্র তুলে দেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম। পিকেএসএফ এর উর্ধতন কর্মকর্তা আব্দুল কাইয়ুম এর সভাপতিত্বে কম্বল বিতরন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেনন আইডিএফ এর জোনাল ম্যানেজার শাহ আলম, প্রশিক্ষন বিভাগের প্রধান মহিউদ্দিন আহমেদ চৌধুরী, কাপ্তাই আইডিএফ ম্যানেজার তসলিম রিজভী এবং সমৃদ্ধি কর্মসুচীর কাপ্তাই এর সমন্বয়ক নুরুল আলম। কম্বল বিতরন অনুষ্ঠানে ওয়াগ্গা ইউনিয়নের বিভিন্ন ওয়াডের ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।

১ Comment
শুধু কি প্রবীনদের শীত বস্ত দিল হবে।আমাদের কেউ দিতে হবে।আমরা মরে যইতেছি শীতে কেউ দেখছে না।