সাফ অনুর্ধ্ব-১৫ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশীপে ভারতের বিপক্ষে জয় পাওয়া বাংলাদেশ দলের তিন খেলোয়ারের পাশে দাঁড়িয়েছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ। তিন খেলোয়ার হলেন খাগড়াছড়ির মেয়ে আনুচিং মারমা, আনাই মারমা, ও মনিকা চাকমা। যাদের অত্যন্ত দরিদ্র পরিবারের তিন কন্যার সাফল্যকে আরো এগিয়ে নিতে এবং তাঁদের জীবনকে বিকশিত করতে জেলা পরিষদ থেকে তিন খেলোয়ারের প্রত্যেককে ৫০হাজার টাকা করে এফডিআর, ঘর নির্মান ও তিন মেয়ের শিক্ষার জন্য সব ধরনের সহযোগীতা করার আশ্বাস দেন। মঙ্গলবার দুপুরে জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী জেলা সদরের সাথৈঅং কার্বারী পাড়ায় যমজ দুই কন্যা আনুচিং ও আনাই মারমা’র বাড়িতে হাজির হয়ে এই ঘোষনা দেন। জেলা পরিষদ চেয়ারম্যান এসময় চলতি অর্থবছরের মধ্যেই আনাই-আনুচিং’র ঘরটি নির্মান করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সাথে তিনি আরেক কৃতী ফুটবল কন্যা লক্ষ্মীছড়ির দূর্গম সুমন্ত পাড়ার মনিকা চাকমা’র ঘরও নির্মাণের ঘোষণা দেন।
এসময় জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে এসময় স্থানীয় ইউপি চেয়ারম্যান জ্ঞানময় ত্রিপুরা, জেলা পরিষদের পিআরও চিংলামং চৌধুরীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
