খাগড়াছড়ি প্রতিনিধি
খাগডাছড়ির মানিকছড়িতে প্রতিপক্ষের হামলায় আহত আবদুল হালিম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
বৃহস্পতিবার(১৫ জুলাই) রাত ১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
পুলিশ ও হাসপাতাল জানায়, উপজেলার সাপমারার নোনাবিল গ্রামের কৃষক আবদুল হালিম বুধবার তার দুই ছেলে রাকিবুল ইসলাম ও রিফাত ইসলামকে নিয়ে জমিতে চাষাবাদ করছিল। এসময় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় দুই ছেলেসহ আব্দুল হালিম জখম হয়। খবর পেয়ে প্রতিবেশিরা আহতদের উদ্ধার করে মানিকছড়ি হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালে প্রেরণ করেন । সেখানে আহত আব্দুল হামিদের মৃত্যু হয় ।
মানিকছড়ি থানার ওসি শাহনূর আলম জানান, নিহতের ঘটনায় আইনগত ব্যবস্থা নিচ্ছে পুলিশ। মূলত জমি নিয়ে বিরোধ থেকে এ হামলার ঘটনা ঘটেছে। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
