রাঙামাটি শহরের নিউ পুলিশ লাইনে এক পুলিশ কনস্টেবল নিজের অস্ত্র দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন। নিহত কনস্টেবলের নাম কাইয়ুম সরকার (৩৪)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙামাটির পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন জানিয়েছেন, শহরের সুখী নীলগঞ্জ এলাকায় নিউ পুলিশ লাইনের ব্যারাকে বৃহস্পতিবার বিকালে শিফটে ডিউটি করার জন্য কনস্টেবল কাইয়ুম অস্ত্র নিয়ে ব্যারাক থেকে বের হয়ে রাস্তাতের এই ঘটনা ঘটায়।
প্রাথমিকভাবে পারিবারিক কলহের কারনে সে আত্মহত্যা করতে পারে। তার স্ত্রীর সাথেও ছাড়াছাড়ি হয়ে গেছে বলে জেনেছি। তার বিরুদ্ধে বিভাগীয় মামলাও আছে।
‘তবুও বিষয়টি আমরা খতিয়ে দেখছি’ জানিয়েছেন পুলিশ সুপার
নিহত কনস্টেবল কাইয়ুমের গ্রামের বাড়ি গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায়।
