আগামী ১৫ জুলাই অনুষ্ঠিতব্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর কেন্দ্রীয় কাউন্সিলে কাউন্সিলর হিসেবে মনোনীত হয়েছেন তিন পার্বত্য জেলার ১৫ ছাত্রনেতা।
সোমবার বিকেলে ছাত্রদলের জাতীয় সম্মেলনের কাউন্সিল পরিচালনার আহ্বায়ক সাবেক ছাত্রনেতা খায়রুল কবির খোকন কাউন্সিলের খসড়া ভোটার তালিকা প্রকাশ করেন। এতে তিন পার্বত্য জেলার শীর্ষ ছাত্রদল নেতাদের কাউন্সিলর হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে।
এই তালিকা অনুসারে রাঙামাটি জেলার কাউন্সিলররা হলেন জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদ সাব্বির,সাধারন সম্পাদক আলী আকবর সুমন, সহসভাপতি হেলালউদ্দিন,যুগ্ম সম্পাদক রাশেদুল ইসলাম রনি এবং সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন সাকু।
খাগড়াছড়ি জেলা থেকে কাউন্সিলর হিসেবে অংশ নিবেন জেলা সভাপতি শাহেদুল হোসেন সুমন, সাধারন সম্পাদক জাহেদুল আলম, সহসভাপতি নুরশাদ হোসেন বাপ্পী, যুগ্ম সম্পাদক আবুল কাশেম রাসেল এবং সাংগঠনিক সম্পাদক একরাম হোসেন রানা।
বান্দরজেলা থেকে কাউন্সিলর হিসেবে মনোনীত হয়েছেন জেলা সভাপতি কাজী মোঃ আশরাফুল আমিন ফরহাদ, সাধারন সম্পাদক অমিত ভূষন তঞ্চঙ্গ্যা, সহসভাপতি মোরশেদ বিন ওমর, যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল কুমার নাথ।
