রাঙামাটিতে আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলায় গিয়ে শেষ হয়। পরে ঘন্টা ব্যাপি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এস এম শফি কামাল। এতে এএসপি মো. মাঈন উদ্দিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক পবন কুমার চাকমা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা উত্তম খীসা, রাঙামাটির প্রবীণ সাংবাদিক সুনীল কান্তি দেসহ সরকারি বিভিন্ন অফিসের কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিল।
বক্তারা বলেন, সাধারণ মানুষকে সেবার মন মানুষিকতা নিয়ে কাজ করতে হবে। সরকার দেশকে উন্নতশীল দেশ হিসাবে গড়ার লক্ষে কাজ করে যাচ্ছে। বিশে^র কাছে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল । জনগণ ও প্রশাসনের সুসম্পর্ক গড়ে তোলার জন্য সকলকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে। বঙ্গবন্ধুর যে সোনার বাংলার স্বপ্ন দেখতেন তবেই সেই স্বপ্ন পূরণ হবে।
