পাবর্ত্য অঞ্চলের কেউ বিদ্যুৎ বঞ্চিত থাকবে না বলে মন্তব্য করেছেন পাবর্ত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা। মঙ্গলবার সকাল ১১ টায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্পের হল রুমে সোলার প্যানেল বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন উন্নয়ন বোর্ড চেয়ারম্যান।
পাবর্ত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নাধীন পাবর্ত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকায় সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ প্রকল্পের রাঙামাটি জেলার নির্বাচিত উপকারভোগীদের মাঝে সোলার প্যানেল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা। প্যানেল বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান মো: শাহিনুল ইসলাম এবং সোলার প্যানেল প্রকল্পের প্রকল্প পরিচালক আশীষ কুমার বড়–য়া।
প্রধান অতিথির বক্তব্যে নব বিক্রম কিশোর ত্রিপুরা আরো বলেন, পর্যায়ক্রমে পার্বত্য এলাকার সকল বিদ্যুৎ বঞ্চিত এলাকায় সৌর বিদ্যুৎ এর মাধ্যমে বিদ্যুৎ পৌঁছে দেয়া হবে। পার্বত্য এলাকার শতভাগ মানুষ যাতে বিদ্যুৎ পায় তার জন্য আরেকটি বড় প্রকল্প হাতে নেয়া হয়েছে যার মধ্য দিয়ে পার্বত্য এলাকা আলোকিত হবে।
প্রকল্প পরিচালক আশীষ কুমার বড়ুয়া বলেন, চলমান প্রকল্পে সকলকে বিদ্যুৎ পৌছে দেয়া সম্ভব নয় তাই আগামীততে যে প্রকল্প আসছে তার মধ্য দিয়ে উন্নয়ন সকলেরর মাঝে বিদ্যুৎ পৌছে দেয়া সম্ভব। তিনি একই সাথে আরো বলেন যে সোলার প্যানেল দেয়া হচ্ছে তা যাতে যতœ সহকারে ব্যবহার করা হয় তার জন্যও উপকারভোগীদের আহবান জানান।
উল্লেখ্য, পাবর্ত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নাধীন সোলার প্যানেল প্রকল্পের আওতায় ইতোমধ্যে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার সাত হাজারেরও বেশি পরিবারকে বিনামূল্যে সোলার প্যানেল বিতরণ করা হয়েছে। এ প্রকল্পের আওতায় প্রায় ১১ হাজার সোলার প্যানেল বিতরণের লক্ষমাত্রা রয়েছে।
