পানছড়ি প্রতিনিধি ॥
দেশব্যাপী বিএনপি-জামাতের নৈরাজ্য ও তান্ডবের প্রতিবাদে খাগড়াছড়ির পানছড়িতে ইউনিয়ন পর্যায়ে আওয়ামীলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে বঙ্গবন্ধু স্কোয়ার হয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বলেন, বিএনপি-জামাতের নৈরাজ্য ও তান্ডবের প্রতিবাদে পানছড়ি উপজেলা আওয়ামী লীগ সদা সর্বদা প্রস্তুত থাকবে।
এসময় সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ওবায়দুল হক আবাদের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
