বাঘাইছড়ি ঘটনায় নিহত চার ভিডিপি সদস্যের পরিবারকে এক লাখ টাকা করে অনুদান প্রদান করেছে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চট্টগ্রাম রেঞ্জের উপ মহা-পরিচালনক মো. শামসুল আলম প্রত্যেক পরিবারকে প্রতিশ্রুত ৫ লাখ টাকার মধ্যে নগদ ১ লাখ টাকা করে তুলে দেন নিহতদের পরিবারগুলোর কাছে। নিহত মিহির কান্তি দত্ত, বিলকিস আক্তার, জাহানারা বেগম ও আল আমিনের পরিবারের হাতে শুক্রবার সকালে এসব অনুদান তুলে দেওয়া হয়।
এছাড়া দুপুরে বাঘাইছড়ি হত্যাকান্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন জাতীয় মানবাধিকার কমিশনের পরিচালক(অভিযোগ ও নিরীক্ষা) আল মাহমুদ ফাইজুল কবির। তিনি ঘটনাস্থল পরিদর্শন করে প্রত্যক্ষদর্শী ও বাঘাইছড়ি থানা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন আহতদের সঙ্গে কথা বলেন। এছাড়া বাঘাইছড়ি স্থানীয় প্রশাসনের সঙ্গে বিকেলে সাক্ষাৎ করবেন বলে কথা রয়েছে।
এদিকে বাঘাইছড়ি ঘটনায় গুলিবিদ্ধ আরো দুইজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তারা হলেন- রওশন আরা বেগম ও জ্যো¯œা চাকমা।
