নানিয়ারচর প্রতিনিধি॥
জ্বালানী তেলের দাম বাড়ার পর পরই রাঙামাটি জেলার নানিয়ারচর উপজেলায় গাড়ি ভাড়া বৈষম্যর অভিযোগ উঠে। বেশি ভাড়া আদায়ের অভিযোগের প্রেক্ষিতে ১৮ আগষ্ট পাহাড়ের প্রধান দৈনিক পার্বত্য চট্টগ্রাম পত্রিকায় ও ১৭ আগষ্ট অনলাইন মিডিয়া পাহাড়২৪ ডটকমে সংবাদ প্রকাশিত হয়। এতে গাড়ি ভাড়ার সৃষ্ট সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ ফজলুর রহমান জানিয়েছিলেন উপজেলার অটোরিকশা ও মোটর সাইকেলের ন্যায্য ভাড়া নির্ধারণ করা হবে,রাঙামাটি জেলার ভাড়ার সাথে সমন্বয় রেখে আনুপাতিক পদ্ধতিতে ভাড়া নির্ধারণ করা হবে, এবং এর পরেও কেউ ভাড়া নৈরাজ্য করলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা হবে। তারই ধারাবাহিকতায় সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অটোরিকশা ও মোটর সাইকেল সমিতির সাথে আলোচনা সভার আয়োজন হয়। উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিল নানিয়ারচর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরজামাল হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা মল্লিক, নানিয়ারচর থানার ওসি সুজন হালদার, নানিয়ারচর অটোরিকশা চালক সমিতি লিঃ এর সভাপতি মোঃ- ইউনুস।মোটর সাইকেল চালক কল্যাণ সমবায় সমিতি লিঃ এর সভাপতি মোঃ- খলিল। এতে সমন্বয় করে উপজেলায় অটোরিকশা ও মোটর সাইকেল ভাড়া নির্ধারণ করা হয়।
Previous Articleপুলিশ বলছে ‘পলাতক’, কর্মকর্তা বলছেন ‘ছুটিতে’!
Next Article বিদ্যুতের খুঁটি থেকে পড়ে যুবকের মৃত্যু
