জুরাছড়ি প্রতিনিধি ॥
রাঙামাটির জুরাছড়ি উপজেলার ২ নম্বর বনযোগীছড়া ইউনিয়নের ধামাইপাড়া বৌদ্ধবিহারে দানোত্তম কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সকালে অনুষ্ঠিত চীবর দানোৎসবে বুদ্ধ মুর্তিদান, সংঘদান, অষ্টপরিস্কার দান, পি-দানসহ নানাবিধ দান করা হয় এবং বিকালে কঠিন চীবর দানসহ নানা পূণ্যানুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন সকালে উদ্বোধনী সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।
এসময় সুবলং শাখা বনবিহার থেকে আগত শ্রীমৎ আর্য্যনন্দ মহাস্থবির ভান্তেসহ অন্যান্য ভিক্ষু সংঘ, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য প্রবর্তক চাকমা, সাবেক সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা, বিলাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা, বনযোগীছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমাসহ দূর-দূরান্ত থেকে আগত পূণ্যার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশ্ব শান্তি কামনায় প্রার্থনা পাঠ করেন প্রাক্তন শিক্ষক বিজয় লক্ষী চাকমা। স্বাগত বক্তব্য রাখেন ধামাইপাড়া বৌদ্ধ বিহারের সাধারণ সম্পাদক মৃদুল কান্তি চাকমা। বক্তব্য রাখেন- জেলা পরিষদ সদস্য প্রবর্তক চাকমা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা প্রমুখ। ধর্মীয় দেশনা দেন শ্রীমৎ বিনয়শ্রী ভান্তে, শ্রীমৎ মৈত্রী তিষ্য ভান্তে ও শ্রীমৎ আর্য্যনন্দ মহাস্থবির ভান্তে।
