বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ইয়াং টাইগার অনুর্ধ্ব ১৮ বয়স ভিত্তিক জাতীয় ক্রিকেট বিভাগীয় প্রতিযোগিতা ২০১৭-১৮ ক্রিকেটে ১২ নভেম্বর রবিবার কক্সবাজার শেখ কামাল স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে রাঙামাটি জেলা অনুর্ধ্ব ১৮ ক্রিকেট দল ব্রাহ্মণবাড়িয়া জেলা দলের কাছে ৬ উইকেটের ব্যবধানে পরাজিত হয়ে টানা দ্বিতীয় ম্যাচ হারলো।
ম্যাচে টসে জিতে রাঙামাটি জেলা দল প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্রাহ্মণবাড়িয়ার বোলিং অাক্রমনে রাঙামাটি ৩১.২ ওভারে মাত্র ৮৯ রানে অলঅাউট হয়ে পড়ে। ব্রাহ্মণবাড়িয়ার রিপন ৪, সজীব ২ ও শুভ ২ উইকেট লাভ করে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা দল বিরতির পর ৯০ রানের টার্গেটে নেমে ২৪ ওভারে ৪ উইকেটে হারিয়ে জয়ের লক্ষ্য পোঁছে যায়। ব্রাহ্মণবাড়িয়া সজীব ৫২ ও ফাহিম অপরাজিত ১৩ রান করে দলকে জয় লক্ষ্যে পোঁছে দিয়ে ৬ উইকেটে জয়লাভ করে।
রাঙামাটি অনুর্ধ্ব ১৮ দল প্রথম ম্যাচে কুমিল্লার কাছে ১০ উইকেটে পরাজিত হয়।ব্রাহ্মণবাড়িয়া টানা ৩ ম্যাচ জয়ী হয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমি-ফাইনালে উত্তীর্ন হয়েছে।
রাঙামাটি জেলা দলের সাথে কোচ হিসেবে রয়েছেন মহিতোষ দেওয়ান,সহকারী কোচ বেলাল হোসেন সাকু ও ম্যানেজার রমজান অালী।
Previous Articleরাঙামাটিতে ডিজিটাল সেন্টার পরিচালকদের মানববন্ধন
Next Article কেপিএম সিবিএ সভাপতিসহ দু’জন বরখাস্ত
