সারাদেশের মত রাঙামাটিতেও ডিজিটাল সেন্টার পরিচালকদের (উদ্যোক্তা) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে রাঙামাটি জেলা প্রশাসন কার্যালয়ের সামনে রাঙামাটি ডিজিটাল সেন্টার পরিচালক ফোরামের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে রাঙামাটি জেলার সকল ডিজিটাল সেন্টারের পরিচালকগণ (উদ্যোক্তা) উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে আশিকা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ডিজিটাল সেন্টার পরিচালক ফোরাম রাঙামাটি জেলার সভাপতি পলাশ চাকমার সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক আবুল খায়েরের পরিচালনায় এতে বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক রতন কিশোর ত্রিপুরা ও সাংগঠনিক সম্পাদক চান মিয়া।
বক্তারা অচিরেই ডিজিটাল সেন্টারের পরিচালকদের রাজস্ব খাতে নেয়ার দাবি জানান। 

১ Comment
ডিজিটাল সেন্টার কি?