পার্বত্য জেলা রাঙামাটিতে সনাতন ধর্মাবলম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের দোলযাত্রা উপলক্ষে শহরের প্রাচীন মন্দির তবলছড়ি শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরে শুরু হয়েছে দুই দিনব্যাপী নামযজ্ঞ ও দোল মহোৎসব।
সোমবার ভোর থেকেই পূজা অর্চনার মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। মঙ্গলবার ভোরে অষ্টপ্রহর এই নামযজ্ঞ অনুষ্ঠান শেষ হবে। দোল উৎসবে দেশের ৪টি স্থানের কীর্তনীয়া দলের নাম কীর্তনের মধ্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের স্মরণ করছেন ভক্তরা। রাধা-কৃষ্ণকে আবির লাগিয়ে দোলায় চড়িয়ে ভক্তরাও নিজেদের মধ্যে আবির নিয়ে মেতেছেন রঙ খেলায়।
সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, ফাল্গুনী পূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রী কৃষ্ণ আবির খেলায় মেতেছিলেন রাধিকা ও গোপীদের সাথে। ধারণা করা হয়, সে থেকেই দোল খেলার উৎপত্তি। আর সেই ধারণাকে লালন করেই রঙের খেলায় মাতেন সনাতন ধর্মালম্বীরা। এদিন সকাল থেকেই রাঙামাটি শহরের মাঝেরবস্তি,রিজার্ভবাজার গীতাশ্রম কলোনী,আসামবস্তি,ভেদভেদীসহ শহরের বিভিন্নস্থানে হোলির রঙ ছড়ানোয় মাতেন নানান বয়সী মানুষ।
