খাগড়াছড়ির দীঘিনালায় বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন করা হয়েছে। ৫ জুলাই সকাল ১০টায় লারমা স্কোয়ার থেকে উপজেলা পরিষদ পর্যন্ত প্রধান সড়কের দু’পাশে নানা প্র্রজাতির বৃক্ষের চারা রোপণের মাধ্যমে বৃক্ষ রোপণ অভিযান উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নব কমল চাকমা।
উদ্বোধনকালে তিনি বলেন, বন সম্পদ সংরক্ষণের পাশাপাশি পরিবেশের বিরূপ প্রভাব মোকাবেলায় ব্যাপকহারে বৃক্ষরোপণ করতে হবে। অবাধে বৃক্ষ নিধন ও পাহাড় কর্তনের কারণে পাহাড়বাসীর জীবনে পাহাড়ধসসহ নানা প্রকার প্রাকৃতিক বিপর্যয় নেমে এসেছে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শেখ শহিদুল ইসলাম, দীঘিনালা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মন্টু বিকাশ চাকমা, বোয়ালখালী ইউপি চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা ও দীঘিনালা মডেল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাধন বিকাশ চাকমা বক্তব্য রাখেন। বক্তারা বৃক্ষরোপণ অভিযানকে সামাজিক আন্দোলনে পরিনত করার জন্য সকলের প্রতি অনুরোধ জানান।
