দীঘিনালায় উপজেলা প্রশাসনের উদ্যোগে পচ্ছিন্নতা অভিযান পরিচালিত হয়েছে। পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন রেডক্রিসেন্টের যুব যুব ইউনিট, কলেজ রোবার স্কাউট, কলেজ শিক্ষার্থী এবং স্থানীয় ব্যবসায়িরা। নেতৃত্বে ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজি মো. কাশেম এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ।
বৃহষ্পতিবার সকাল ১১টায় পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয় দীঘিনালা সরকারী ডিগ্রি কলেজ গেইট থেকে। লারমা স্কোয়ার, বাস টার্মিনাল এবং বোয়ালখালি বাজারের সড়কের আশপাশে জমে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করা হয়। এর পর স্থানীয় ব্যবসায়িদের সচেতন করা হয় দোকানের আশপাশ পরিস্কার রাখার জন্য।
Previous Articleগুজব না ছড়াতে অনুরোধ ও হুঁশিয়ারি পুলিশ সুপারের
Next Article শিক্ষার্থীদের হাতে হাতে কৃঞ্চচূড়া-সোনালুর চারা
