রাঙামাটিতে শিক্ষার্থীদের হাতে কৃষ্ণচূড়া, সোনালু,নিম সহ নানা প্রজাতির গাছের চারা তুলে দিয়েছে জাতীয় দৈনিক কালেরকন্ঠের পাঠক সংগঠন শুভসংঘ রাঙামাটি জেলা শাখা। বৃহস্পতিবার ‘সবুজে বাচুঁক আমার ক্যাম্পাস’ স্লোগানে এক আনন্দঘন পরিবেশে রাঙামাটি সরকারি মহিলা কলেজে এই চারা বিতরণ অনুুষ্ঠিত হয়।
এ সময় বৃক্ষ রোপণের গুরুত্ব তুলে ধরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন রাঙামাটি সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের প্রভাষক শফিকুল ইসলাম, কালেরকণ্ঠের জেলা প্রতিনিধি ফজলে এলাহী এবং কালেরকণ্ঠ-শুভসংঘের রাঙামাটি জেলা সভাপতি অসীম দাশ গুপ্ত।
সমাবেশে বক্তারা বলেন,‘ পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোন বিকল্প নেই। ক্যাম্পাসকে সবুজ রাখতে প্রতিবছরই বৃক্ষরোপণ করা প্রয়োজন। তাই নতুন করে গাছ রোপনের মাধ্যমে সবুজ ক্যাম্পাস গড়তে হবে। এই হোক আজকের অঙ্গিকার।’
এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক রাজু ঘোষ, সাংগঠনিক সম্পাদক তাহমিনা আক্তার সুমাইয়া, সহ-সভাপতি- লালরিন পাংখোয়া, যুগ্ন সাধারণ সম্পাদক মো: কাইমুল ইসলাম ছোটন, অর্থ সম্পাদক খোরশেদ আলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো ইসমাইল হোসেন, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক অয়ন চক্রবর্ত্তী, সমাজ কল্যান সম্পাদক মং চিং চৌধুরি, সদস্য আবদুর রহিম প্রমুখ।
এর আগে গত ২৩ই জুলাই মঙ্গলবার রাঙামাটি সরকারি কলেজে গাছের চারা রোপণ করে শুভসংঘ। শুভসংঘের সপ্তাহব্যাপী এই বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচী চলবে আগামী ৩০ই জুলাই পর্যন্ত। প্রতিবছরের মত এবারো কর্মসূচীর আওতায় সংগঠনটি জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চারা রোপণ ও বিতরণ করবে।
Previous Articleদীঘিনালায় পরিচ্ছন্নতা অভিযান
Next Article মাইনীমূখ ইউপি চেয়ারম্যান নৌকার আব্দুল আলী
