দীঘিনালা প্রতিনিধি
খাগড়াছড়ি জেলার দীঘিনালায় ১০ জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করেছে মৎস্য বিভাগ। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদের পুকুরে মৎস্যপোনা অবমুক্ত করে আনুষ্ঠানিকতার উদ্ভোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজি মোহাম্মদ কাশেম এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরাফাতুল আলম।
এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য শতরুপা চাকমা, জেলা মৎস্য কর্মকর্তা ড. মঈন উদ্দিন আহম্মেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান ও উপজেলা মৎস্য কর্মকর্তা অবর্ণা চাকমা।
উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, উপজেলার ১০টি জলাশয়ে রুই ও কাতলা প্রজাতীর মোট ১৭৫ কেজি মৎস্যপোনা অবমুক্ত করা হয়েছে।
