সাইফুল হাসান
২০২২ সালের শেষদিন আজ, কাল শুরু হচ্ছে নতুন বছর ২০২৩। পুরানো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করে নিতে এসময়টাতে অনেকেই ঘুরে বেড়ান দেশের বিভিন্ন পর্যটন স্পটগুলোতে। এসময়তে পর্যটকে ভরপুর থাকে পার্বত্য পর্যটন শহর রাঙামাটিও। তবে অন্যান্য বছরের তুলনায় এবছর বুকিং কম বলছেন হোটেল-মোটেল ব্যবসায়িরা।
পর্যটকের চাপ না থাকাকে অর্থনৈতিক অস্থিতিশীলতা ও বাজার মূল্য বৃদ্ধির কারণকে দুষছেন এই খাতের ব্যবসায়ি।
হোটেল নীডস হিল ভিউ’র ব্যবস্থাপক মো: রাসেল জানান, আমাদের বুকিং আছে, বন্ধের দিন তুলনায় যতটুকু থাকা দরকার তার চেয়ে কম।
হোটেল স্কয়ার পার্কেরসত্ত্বাধিকারি নিয়াজ আহমেদ বলেন, আমাদের বুকিং মোটামুটি আছে। তবে আগের বছর গুলোর তুলনায় অনেক কম। ব্যবসার অবস্থা খুব খারাপ। অর্থনৈতিক অস্থিতিশীলতা ও বাজার মূল্য বৃদ্ধির জন্য মানুষ ঘর থেকে বের হতে চাইছে না
রাঙামাটি পর্যটন কমপ্লেক্স’র ব্যবস্থাপক সৃজন বিকাশ বড়ুয়া বলেন, আমাদের গত বন্ধে ভালোই বুকিং ছিলো, তবে এরপর আবার কমে গেছে। থার্টি ফাস্ট নাইট উপলক্ষ্যে বিগত বছরের তুলনায় অনেক কম বুকিং এবছর।
এদিকে পর্যটক কণ্যাখ্যাত মেঘের রাজ্য সাজেক থেকেও খুব বেশি বুকিং না মেলার তথ্যই মিলেছে। সেখানকার কটেজগুলোতে গড়পড়তা বুকিং হয়েছে বলে জানিয়েছেন মালিকরা।
Previous Articleঅপহৃত তিন শ্রমিকের সন্ধান মেলেনি দুইদিনেও
Next Article রুমায় যুবক হত্যার দায়ে গ্রেফতার ১
