থানচি প্রতিনিধি ॥
বান্দরবানে থানচিতে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) ৩৮ ব্যাটালিয়ান বলিপাড়া জোনের গোপন সংবাদে ভিত্তিতে গহীন অরণ্যে পরিত্যক্ত জুম ঘরে দেড় কেজি আফিম ও ৪ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে। মঙ্গলবার দিবাগত রাতে সাড়ে ১১ টা সময় থানচি বিজিবি বিওপি ক্যাম্প হতে ১০-১২বিজিবি জোয়ান অভিযান চালিয়ে থানচি সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডে ছাংদাক পাড়া নিকটতম গহীন জঙ্গলের পরিত্যক্ত জুম ঘর থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করে।
অভিযান পরিচালনা করেন বর্ডার গার্ড বাংলাদেশ এর থানচি উপজেলার বলিপাড়া ব্যাটালিয়ান ৩৮ বিজিবি এর অপস্ অফিসার মেজর নূর মোহাম্মদ আবু জোবাইর। তিনি জানান, বিজিবি অভিযানে খবর পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় তাদের কাউকে আটক করতে পারেননি।
