লামা প্রতিনিধি ॥
‘পরিবেশ ভারসাম্য রক্ষা করে উন্নয়ন’-এ শ্লোগানকে প্রতিপাদ্য করে বান্দরবানের লামা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে গঠন করা হয়েছে এডভোকেসি এন্ড নেটওয়ার্কিং ফোরাম। বেসরকারি সংস্থা কারিতাস বাংলাদেশের এগ্রো ইকোলজি প্রকল্প-২ এর উদ্যোগে উপজেলার প্রত্যন্ত দুর্গম পাহাড়ি এলাকার ২৬টি পাড়ার কৃষাণ কৃষাণীদের নিয়ে এ কমিটি গঠন করা হয়। এ উপলক্ষে বুধবার সংস্থার উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রকল্পের মাঠ কর্মকর্তা মো. মামুন সিকদার, লামা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. নুরুল করিম আরমান, এনজিও প্রতিনিধি মোহাম্মদ ইব্রাহীমসহ উপকারভোগী কৃষাণ কৃষানীরা উপস্থিত ছিলেন। এলাকার সামাজিক, অর্থনৈতিক, সংস্কৃতি, রাজনৈতিক, আধ্যাতিœক ও পরিবেশগত উন্নয়নের লক্ষেই মূলত কমিটি গঠনের উদ্যোগ নেয় সংস্থাটি। এতে উপস্থিত কৃষাণ-কৃষাণীদের সর্ব সম্মতিক্রমে রুপসীপাড়া ইউনিয়নের দরদরী নয়াপাড়ার শাহানারা বেগমকে সভাপতি, ফাঁসিয়াখালী ইউনিয়নের বাগান পাড়ার রাজ মোহন ত্রিপুরাকে সহ-সভাপতি, রুপসীপাড়া ইউনিয়নের দরদরী মন্ডু পাড়ার হ্যাপি মার্মাকে সাধারণ সম্পাদক ও লামা সদর ইউনিয়নের বদলা পাড়ার ডেভিড ত্রিপুরাকে সহ-সম্পাদক ও ফাঁসিয়াখালী ইউনিয়নের বাঁশখাইল্যা পাড়ার মো. কায়সারকে কোষাধ্যক্ষ করে মোট ৭ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হয়।
একইদিন রুপসীপাড়া ইউনিয়নের ৭ সদস্য বিশিষ্ট কমিটিতে সভাপতি নির্বাচিত হন মন্ডু পাড়ার হ্যাপি মারমা, সহ-সভাপতি নির্বাচিত হন মংশৈচিং মারমা, পুরাতন মার্মা পাড়ার জয় মার্মা সাধারণ সম্পাদক নির্বাচিত হন, শীলেরতুয়া মারমা পাড়ার ফুতু মার্মা সহ সাধারণ সম্পাদক, শিলেরতুয়া নয়া পাড়ার মংচসিং মার্মা কোষাধ্যক্ষ নির্বাচিত হয়।
লামা সদর ইউনিয়নের সিলাচন্দ্র পাড়ার পিতর ত্রিপুরা সভাপতি, বদলা পাড়ার ডেভিট ত্রিপুরা সহ সভাপতি, তাউ মুরুং পাড়ার পারাও মুরুং সাধারণ সম্পাদক, পোপা হেডম্যান পাড়ার এলিজাবেথ ত্রিপুরা সহ সাধারণ সম্পাদক, বদলা পাড়ার সাবিনা ত্রিপুরা কোষাধ্যক্ষ, স্বপ্লী ত্রিপুরা ও সারথি ত্রিপুরা সদস্য নির্বাচিত হন।
এছাড়া ফাঁসিয়াখালী ইউনিয়নের বাঁশখাইল্যা পাড়ার মো.কায়চার সভাপতি, বড় পাড়ার ওয়াইনমে মার্মা সহ সভাপতি, গয়াল মারার ইছহাক ত্রিপুরা সাধারণ সম্পাদক, রাজা পাড়ার সংধন মুরুং সহ সাধারণ সম্পাদক, হিমছড়ি পাড়ার আবু ছৈয়দ কোষাধ্যক্ষ এবং রাজা পাড়ার রেংলক মুরুং ও প্ইুত্যা পাড়ার রাজ মোহন ত্রিপুরা সদস্য নির্বাচিত হয়।
এ বিষয়ে এগ্রো ইকোলজি প্রকল্পের মাঠ কর্মকর্তা মো. মামুন সিকদার বলেন, গঠিত কমিটির সদস্যরা এলাকায় সামাজিক, অর্থনৈতিক, সংস্কৃতি, রাজনৈতিক, আধ্যাত্মিক ও পরিবেশগত উন্নয়নকে প্রাধান্য দিয়ে কাজ করার পাাশাপাশি তাদের আর্থ সামাজিক অবস্থার পরিবর্তনে ভূমিকা রাখবেন।
